Main Menu

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ন লুট

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল শহরের গ্রাম বাংলা হোটেলের মালিক হাজি মাহমুদুর রহমানের ৫ নং কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে জানালার গ্রীল কেটে ৭/৮ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে তার ৭ বছরের ছেলে ও ১১ বছরের মেয়েকে জিম্মি করে মুখোশধারী ডাকাত দল নগদ ৮০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার সহ কয়েকটি মোবাইল সেট নিয়ে যায়।

জানা যায়, ডাকাতরা ডিম ভেজে ঘরের রান্না করা খাবার খেয়ে বিশ্রাম নিয়ে প্রায় ২ ঘন্টা পরে বহস্পতিবার ভোরে মালামাল নিয়ে চলে যায়। ডাকাতির খবর পেয়ে এলাকায় আতংক বিরাজ করছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ও সদর সার্কেল এএসপি মোল্লা মোহাম্মদ শাহীন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed