আ.লীগের সম্মেলন: সিলেট থেকে যাচ্ছেন ২০৪ কাউন্সিলর ও ১৩শ’ ডেলিগেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ২২ ও ২৩ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল। দলের সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশের মত সিলেটের নেতা-কর্মীরাও উজ্জীবিত। সম্মেলনে কাউন্সিলর এবং ডেলিগেটরা অধীর আগ্রহে এখন অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের।
দলীয় সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ২০৪ জন কাউন্সিলর ও প্রায় ১ হাজার ৩শ’ ডেলিগেট সম্মেলনে অংশ নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের কাউন্সিলর ১৬৫ ও ডেলিগেট এক হাজার জন। আর মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর ৩৯ ও ডেলিগেট ৩শ’ জন রয়েছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, এবার মহানগর আওয়ামী লীগের ৩৯ জন কাউন্সিলর এবং ৩শ জন ডেলিগেট সম্মেলনে যোগ দেবেন। জনসংখ্যার নিমিত্তে প্রতি ২৫ হাজারে একজন করে ডেলিগেট নেওয়া হয়েছে বলেন জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগ থেকে ১৬৫ জন কাউন্সিলর ও এক হাজার ১৬ ডেলিগেট সম্মেলনে অংশ নিবেন। এর মধ্যে জেলা কমিটির সদস্য, উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যাবেন
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed