ছাতকে ১০ টাকা মূল্যের চাল বিক্রির দুই ডিলারশীপ বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: :ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল বিক্রির দুই ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। এই দুই ডিলারের নাম আব্দুল কাদির মোল্লা ও আজিজুর রহমান। পাশাপাশি তদন্ত কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনকেও তদন্ত থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিকে, চাল আত্মসাতের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ২টায় ইউনিয়ন পরিষদ মাঠে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ ও দক্ষিণ খুরমা ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের ভোক্তাদের সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মুহিবুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দুদু মিয়া তালুকদার, সচেতন নাগরিক ফোরামের আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল লতিফ তালুকদার, মুহিতুর রহমান তালুকদার, এখলাছুর রহমান আখলন, লাল মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা তালেব আলী, নূর মোহাম্মদ ময়না, ইউপি সদস্য ইলিয়াস আলী, আজিজুর রহমান, আছরিকর আলী, হিরণ মিয়া, আব্দুল কাদির, নূর উদ্দিন, এনেক্স ইয়াং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও আবু রেহান।
বক্তারা বলেন, চাল আত্মসাতকারী দুই ডিলার এবং তদন্ত কর্মকর্তাকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় এ ব্যাপারে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed