Main Menu

কুলাউড়ায় কলেজছাত্রীকে মারধর

মৌলভীবাজার প্রতিনিধি: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেই এক কলেজছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার কুলাউড়া ডিগ্রি কলেজের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, মারধরকারী ছাত্রের নাম নাঈম মিয়া (১৯)। সে কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকার বাসিন্দা আবদুল হান্নানের ছেলে ও কুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ তার বাবা আবদুল হান্নানকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য বলেন, নাঈম শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেই ছাত্রীকে চড় মেরেছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed