শাবি’র ভর্তি ফরমের মূল্য কমালো প্রশাসন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে এবারের ভর্তি ফরমের মূল্য কমাতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার চতুর্থ দিনের মতো ভর্তি ফরমের মূল্য কমানোর দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। এ অবস্থায় জরুরি একাডেমিক কাউন্সিল ডেকে ফরমের মূল্য কমানোর সিদ্ধান্ত হয়।
দুপুর ১টায় একাডেমিক কাউন্সিল শেষে ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর এ এইচ এম বেলায়েত হোসেন ভর্তি ফরমের মূল্য কমানোর কথা জানান।
তিনি জানান, ‘এ’ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ১০০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ‘বি-১’ ইউনিটে ১০০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা এবং ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য ১২০০ টাকার পরিবর্তে পূর্বের ন্যায় ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতবারের ভর্তি ফরমের মূল্য থেকে ‘এ’ ইউনিটে ৫০ টাকা, ‘বি-১’ ইউনিটে ৫০ টাকা বেড়েছে। তবে ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য অপরিবর্তিত রয়েছে।
যারা ইতিমধ্যে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে তাদের বিষয়ে জানতে চাইলে প্রফেসর বেলায়েত হোসেন বলেন, ‘যারা অতিরিক্ত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এমনকি এ বিষয়ে টেলিটক ও টেকনিক্যাল কমিটিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’
ফরমের মূল্য কমানোর ঘোষণার পর ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’র আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে।
এটিকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে আন্দোলনের মুখপাত্র সারওয়ার তুষার বলেন, কিছু শর্ত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষ থেকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। শর্তে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে উদ্যোগ, সেমিস্টার ফি না বাড়ানো, আগামী পাঁচ বছর ভর্তি পরীক্ষার ফি নির্দিষ্ট রাখতে বলা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, শাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের মূল্য ১০০০-১২০০ টাকা নির্ধারণ করা হয়। যেখানে গত বছর ছিল ৭৫০-৯০০ টাকা এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ৩০০-৩৫০ টাকা ছিল। মাত্র এ কয়েক বছরের ব্যবধানে তা চারগুন বাড়ানো হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শাবিতে গতবছরের তুলনায় এবারের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধি করলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এসময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতারা আন্দোলনে একাত্মতা পোষণ করে।
ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাগাতর আন্দোলনের হুশিয়ারি দেওয়ার পর বুধবার সকালে এক জরুরি একাডেমিক কাউন্সিলের ডাক দেন শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed