বিএনপি নেতা রিজভী জামিনে কারামুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক : জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, মঙ্গলবার রাতে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। গত ২৯ আগস্ট তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, রিজভীকে কারা ফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী প্রমুখ কারা ফটকে রিজভীকে স্বাগত জানান।
নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি করে মামলা হয়। এসব মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে জামিন পান রিজভী।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed