কমলগঞ্জে জাল স্ট্যাম্পসহ পিতা-পুত্র গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল সংখ্যক জাল স্ট্যাম্পসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কমলগঞ্জ উপজেলা পরিষদের ১নং গেইটের পাশে এস এস স্ট্যাম্প ভেন্ডারের দোকান থেকে দুই হাজার দুইশত আঠারটি জাল স্ট্যাম্পসহ স্ট্যাম্প ভেন্ডার মালিক সুশীতল দেব ওরফে সোনাই (৫৪) ও তার ছেলে সুজন দেব (২২)-কে গ্রেফতার করে। তাদের বাড়ি কমলগঞ্জ পৌরসভার গোপালনগর এলাকায়। উদ্ধারকৃত জাল স্ট্যাম্পের মূল্য ৭৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে র্যাব সূত্রে জানা যায়।
Related News
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More



Comments are Closed