গোলাপগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৫
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বাস-অটোরিাক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় কবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা ভাদেশ্বরগামী একটি মিনিবাস (সিলেট-জ-১১-০৬২৩) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার (সিলেট-থ-১৩-০২২৩) সাথে উপজেলা পরিষদের সম্মুখে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিক্সার চালকসহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত অটোরিক্সার চালক সামাদ আহমদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার আফতাব আহমদের পুত্র। চিকিৎসাধীন অপর ৫ জন আহত যাত্রীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
দূর্ঘটনায় আহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার মুসা আহমদের স্ত্রী রুনা বেগম (২৬) ও তার পুত্র ইফাত আহমদ (৬),খাইয়াটিকর এলাকার অমর আলী পুত্র মুসা আহমদ (৪৫), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রাণাপিং এলাকার মো. শহিদ আলীর স্ত্রী আসমা বেগম (২২), বুধবারী বাজার ইউনিয়নের লামাচনন্দরপুর গ্রামের আব্দুল মুক্তাদিরের কন্যা রুমানা বেগম(১৬)।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা ও চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed