Main Menu

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীর সোয়া ২ লাখ টাকা ছিনতাই

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মোটর সাইকেলের গতিরোধ করে কয়লা ব্যবসায়ীকে মারপিট করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দৃর্বৃক্তরা।
ছিনতাইয়ের শিকার কয়লা ব্যবসায়ী উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের আমির শাহকে গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, কয়লা ব্যবসায়ী আমির শাহ মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহরে থাকা তার অপর সহোদর বাগলী শুল্ক ষ্টেশনের কয়লা আমদানিকারক মনির শাহ’র নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে শ্রমিকদের বিল পরিশোধের জন্য বাদাঘাট গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাজারে কাপড়ের গলি দিয়ে বাড়ি যাবার পথে মোটর সাইকেলের গতিরোধ করে লোহার রড ও রামদা দিয়ে দৃর্বৃক্তরা তার ওপর হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় বাজারের ব্যবসায়ীদের ধাওয়ার মুখে দৃর্বৃক্তরা দৌড়ে পালিয়ে যায়। রামদার কোপে ব্যবসায়ীর হাত ও শরীরের একাধিক স্থানে জখমের পাশাপাশি তার নতুন কেনা মোটর সাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ সহ একদল পুলিশ ছিনতাইকারীদের আটক করতে রাতেই অভিযানে নামেন।
এদিকে বুধবার দুপুরে ওই ব্যবসায়ী উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমবাড়ি গ্রামের মুসলিম উদ্দিন মড়লের ছেলে মানিক মড়ল ও বাবুল মড়লকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারন সম্পাদক মাসুক আহমদ সহ বাজারের একাধিক ব্যবসায়ী এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রত গ্রেফতারের জন্য থানা পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।
তাহিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো: নুরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দৃর্বৃক্তরা ওই ব্যবসায়ীকে হত্যা ও তার সাথে থাকা টাকা ছিনিয়ে নিতেই ওই হামলা করেছিলো বলে বাজারের ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed