সিলেটে হোটেল মেট্রো ইন্টারশ্যানালের এমডি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শটগানের গুলি সহ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের এমডি আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হোটেল থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আব্দুল হাকিমের বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলায় মারামারি সংক্রান্ত বিষয়ে মামলা ছিল। তিনি ওই মামলার ৩নং আসামি। তাকে খোঁজতে মামলার বাদী হবিগঞ্জ জেলা সদরের আনফর উল্লাহর ছেলে মনির হোটেল মেট্রোতে আসলে আসামি আব্দুল হাকিম তাকে দেখে ধরে নিয়ে বেধড়ক মারধর করে আটক রাখেন। পরে মনিরকে ফাঁসাতে একটি ব্যাগে ৩টি শটগানের গুলি রেখে পুলিশকে খবর দেন আব্দুল হাকিম।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাটস্থলে এসে সিসি ক্যামেরা এবং হোটেলের অন্যান্য কর্মচারীদের আলাপচারিতায় বুঝতে পারেন মনিরকে ফাঁসানোর জন্য এ গুলি গুলো দিয়ে নাটক সাজিয়েছে আব্দুল হাকিম। পরে থানার এসি নুরুল হুদা আশরাফির নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আব্দুল হাকিমকে আটক করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের জন্য ১জন সিকিউরিটি গার্ডকে নিয়ে আসা হয়। আহত মনির চিকিৎসাধীন অবস্থায় আছে।
কোতোয়ালী থানার এসি নুরুল হুদা আশরাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed