Main Menu

জৈন্তাপুরে ৫ম শ্রেনীর ছাত্রীর সন্তান প্রসব, আটক ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী একটি ছেলে শিশুর জন্ম দিয়েছে। এ ঘটনায় জড়িত রাজিব নামে এক নরপশুকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সোমবার ক্লাস চলাকালীন জৈন্তাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া দরিদ্র পরিবারের কন্যা টুনটুনির (ছন্দ নাম) হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। এসময় প্রধান শিক্ষিকা গ্যাষ্টিকের ব্যথা মনে করে তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক জানান গ্যাষ্টিকের ব্যথা নয় এটা প্রসবের ব্যথা। পরে হাসপাতালেই সে এক ছেলে শিশুর জন্ম দেয়।
খবর পেয়ে মেয়ের পরিবার মান সম্মানের কথা চিন্তা করে গোপনে টুনটুনি ও তার নবজাতককে বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি রাজীবকে জানালে সে বিভিন্ন ভাবে হুমকী দেয়। তার কথা কাউকে বললে মেয়েকে (টুনটুনি) মেরে ফেলার হুমকীও দেয়। নিজের আত্মসম্মান বাঁচাতে রিক্সা চালক পিতা অসহায় হয়ে পড়েন। কি করবেন ভেবে উঠতে পারছেন না।
এদিকে মঙ্গলবার সহপাটিদের মাধ্যেমে টুনটুনির নবজাতক প্রস্রবের বিষয়টি এলাকায় চাউর হয়ে পড়ে। তখনই বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নজরে আসে।

ধর্ষক রাজিব আহমদ রাজিব
ধর্ষক রাজিব আহমদ রাজিব

এদিকে সংবাদকর্মীরা ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বিষয়টি ইউপি চেয়ারম্যনকে অবহিত করেন। চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট তাৎক্ষনিক ভাবে ধর্ষক উপজেলার গৌরীশংকর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে রাজিব আহমদ রাজিবকে (১৮) আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায় সে ঘটনার কথা স্বীকার করে। রাজিব জানায় প্রায় সময় সে সুযোগ বুঝে যৌন উক্তেজক ট্যাবলেট সেবন করে তাকে (টুনটুনি) ধর্ষণ করত। এসময় তার পকেটে দুই পাতা যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট এ প্রতিবেদককে জানান- স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি মঙ্গলবার বিকেলে তিনি জানতে পারেন। এসময় তাৎক্ষনীক ভাবে তিনি পরিষদের সদস্য ইয়াহিয়া, হুমায়ুন কবির খাঁন, আব্দুল হালিম এবং মনসুর মিয়া সহ পরিষদের দফাদার পাঠিয়ে রাজিবকে আটক করেন। জিজ্ঞাসাবাদে সে টুনটুনিকে ধর্ষনের কথা স্বীকার করেছে। এদিন সন্ধ্যায় তাকে জৈন্তাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে সে জৈন্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Share





Related News

Comments are Closed