কানাইঘাটে কন্যা হত্যার দায়ে মা গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি : অসুস্থ স্বামীকে সুস্থ করে তুলতে সিলেটের কানাইঘাটে নিজের গর্ভজাত ৩৫দিন বয়সী কন্যা সন্তানকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ পাঁচ সন্তানের জননী সুফিয়া বেগমকে (৩৬) গ্রেফতার করেছে। উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। এলাকায় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কাড়া বাল্লা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সুফিয়া বেগমের ৩৫দিনের শিশু কন্যা তাহমিনা জান্নাত মাইশার লাশ পুকুরে পড়ে রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ মাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশী জিজ্ঞাসাবাদে সুফিয়া বেগম একেক সময় একেক কথা বলেন।
সুফিয়া বেগমের বরাত দিয়ে ওসি জানান, তার (সুফিয়া) স্বামী আব্দুর রহিম দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বামীকে সুস্থ করে তুলতে কবিরাজের কথা মতো সে মাইশাকে পুকুরে ফেলে হত্যা করে থাকতে পারে। শিশু মাইশার পায়ের তালুর এক টুকরো মাংস নেই বলে ওসি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
শিশু মাইশার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিডিমূলে সুফিয়াকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।
সুফিয়া বেগম জানিয়েছেন, রোববার গভীর রাতে তিনি স্বপ্নে দেখেন-তার মেয়ে তাহমিনা জান্নাত মাইশার লাশ বাড়ীর পুকুরে পড়ে রয়েছে। স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে শোর চিৎকার শুরু করলে সোমবার সকালে তার মেয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed