কমলগঞ্জে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য কারাগারে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ফ্রান্স প্রবাসী শামসুল হকের বাসায় ডেকে নিয়ে ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে হত্যা চেষ্টা ও মারধর করার মামলায় হাজিরা দিতে গেলে আদালত ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ করেছে।
জানা যায়, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় শমসেরনগর বাগান সড়কে ফ্রান্স প্রবাসী শামসুল হকের বাসায় শমসেরনগর বাজারের ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে ডেকে নেয়। এ সময় পরিকল্পিতভাবে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও মারধর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীর বোন মাহবুব আরা মামলা করেন।
এই মামলায় মঙ্গলবার (১৮ আক্টোবর) ৩ নং আমলী আদালত, কমলগঞ্জ এ হাজিরা দিতে গেলে মামলার নামীয় আসামী শমসেরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed