সাবধান, তথ্য দেবেন না
বৈশাখী নিউজ ডেস্ক : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের তথ্য চেয়ে একটি প্রতারক চক্র প্রতারণা করছে বলে সবাইকে সতর্ক করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এই চক্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিটিআরসির ল্যান্ডফোন ও মোবাইল ফোন নম্বর অবৈধভাবে ব্যবহার করে কল কিংবা এসএমএস পাঠিয়ে তথ্য চাইছে বলে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
জনগণকে সচেতন করতে সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসি থেকে কল বা এসএমএসের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জটিলতা দূর করার নামে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা গোপন পিন বা পাসওয়ার্ড চাওয়া হয় না। বিটিআরসির নামে ব্যক্তিগত তথ্য, গোপন পিন বা পাসওয়ার্ড, অর্থ বা পুরস্কারপ্রাপ্তি সংক্রান্ত প্রতারক বা অপরাধী চক্রের কল বা এসএমএসের উত্তরে তথ্য বা অর্থ না দিতে বারণ করেছে বিটিআরসি।
এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে বিটিআরসির গ্রাহক অভিযোগ সংক্রান্ত কল সেন্টার ২৮৭২ নম্বরে কল করে বা btrc@btrc.gov.bd ও consumer.inquiries@btrc.gov.bd ঠিকানায় ইমেইল করে অভিযোগ করতে বলা হয়েছে।
বিটিআরসির নোটিসে বলা হয়, প্রতারক চক্রকে বিভিন্ন মোবাইল অপারেটরের নম্বর এবং অবৈধ প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির ল্যান্ড লাইন (+৮৮০২৯৬১১১১১) ও মোবাইল নম্বর (+৮৮০১৫৫৫১২১১২১) কপি করে ব্যবহার করতে দেখা যাচ্ছে। এমনকি বিটিআরসির নামেও কল করতে দেখা যাচ্ছে। এছাড়া বিডি ইনফো, বাংলাদেশ ইনফো, বিটিআরসি ইনফো (BD info, Bangladesh info, BTRC info) নামে বিভিন্ন এসএমএস পাঠিয়ে পিন নম্বর বা অর্থ চাওয়া হচ্ছে। এ ধরনের অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed