Main Menu

শাবি ছাত্রলীগ নেতা রাজুকে বহিষ্কার

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে ।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক মোশারফ হোসেন রাজুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, ফাও খাওয়া নিয়ে গত ১৫ অক্টোবর শাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের গোলাবী রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর করা হয়। এতে রেস্টুরেন্টের দুই কর্মচারি গুরুতর আহত হন। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে এক ঘটনায় রাজুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কারও করে শাবি প্রশাসন।

Share





Related News

Comments are Closed