প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান, আমজাদ হোসেন আবজাদ, তৌফিক বক্স লিপন, মোস্তাক আহমদ বাকের, শাস্তনু দত্ত সন্তু, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আজাদুর রহমান আজাদসহ কাউন্সিলররা ৩ কর্মকর্তার কক্ষে তালা দেন। এ সময় কেউই অফিস কক্ষে ছিলেন না।
সিসিকের কাউন্সিলর তৌফিক বক্স লিপন জানান, কাউন্সিলরদের পাশ কাটিয়ে সিসিকের প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তারা দরপত্র দেন। জন সাধারণের সুবিধার্থে কাউন্সিলররা বিভিন্ন উন্নয়ন কাজের প্রস্তাবনা দিলেও তা বাস্তবায়ন হয় না। আর এ জন্য কাউন্সিলরা প্রধান নির্বাহী এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, হিসাবরক্ষক আনম মনসুরকে অভিযুক্ত করে তাদের কক্ষে তালা দেওয়া হয়।
এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী এনামুল হাবীব জানান, ৩ কর্মকর্তার কক্ষে তালা দেওয়ার ঘটনা তিনি শুনেছেন। তবে এ সময় তিনি কিংবা প্রধান প্রকৌশলী অফিসে ছিলেন না।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাউন্সিলরদের পাশ কাটিয়ে কোনো কাজই হচ্ছে না। কাউন্সিলরা প্রস্তাবনা দেওয়ার পর টেন্ডার আহ্বান করা হয়। এক্ষেত্রে দেখা যায়, একেক জন কাউন্সিলরের ৫/৭টি প্রস্তাবনা রয়েছে। যেহেতু এককভাবে কাউকে সব দেওয়া সম্ভব নয়, তাই ৩৭ কাউন্সিলরের সকল প্রস্তাবনার সমন্বয়ে টেন্ডার আহ্বান করা হয়।



Comments are Closed