Main Menu

খাদিজার উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। সোমবার সকাল ১০টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে কমিশনের জেলা, সদর উপজেলা ও পৌরসভা কমিটির যৌথ উদ্যোগে হামলাকারী বখাটে ছাত্র বদরুলের সব্বোর্চ শাস্তির দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. মফচ্ছির মিয়া এডভোকেট। কমিশনের সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন দিলীপের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পলাশের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন কমিশনের সহ-সভাপতি এডভোকেট শহীদুল হাসমত খোকন, সাবেক পৌর কাউন্সিলর আরতি তালুকদার কলি, সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল, যুগ্ম সম্পাদক এডভোকেট হেলিনা আক্তার, শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল করিম বাবুল, বীর মুক্তিযোদ্ধা অজেদ আলী খন্দকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়া, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া,সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাবেক পৌর কাউন্সিলর শামীনূর রশীদ চৌধুরী সামু,সাবেক কাউন্সিলর মোঃ মফিজুল হক,যুগ্ম সম্পাদক মাওলানা জিয়াউর রহমান,মোজাহিদুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব,সহ অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক ফরিদ আহমদ, সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মোঃ জাকারিয়া জামান তানভীর, সাধারন সম্পাদক শাকিল আহমেদ, সহ আইন বিষয়ক সম্পাদক শান্ত তালুকদার,অর্থ সম্পাদক মহসিন উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক সিহাব আহমদ ও মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে কমিশনের পক্ষ থেকে মেধাবী ছাত্র অর্ক এর চিকিৎসা সহায়তার লক্ষ্যে ড. মফচ্ছির মিয়া এডভোকেট ও জসিম উদ্দিন দিলীপ এর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট একটি অর্থ সংগ্রহ উপকমিটির মাধ্যমে তাৎক্ষনিকভাবে তহবিল গঠন করা হয়।

Share





Related News

Comments are Closed