সিলেটে ছাত্রদল নেতা মুন্না’র কারামুক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘ প্রায় ২ মাস কারাবরণের পর সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য রাহাত চৌধুরী মুন্না সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।
এর আগে দুপুরে আদালতে তার জামিন শুনানীতে অংশগ্রহন করেন সাবেক পিপি এডভোকেট নুরুল হক, এডভোকেট আব্দুল গফ্ফার, এডভোকেট এটিএম ফয়েজ, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট প্রবাল চৌধুরী পুজন।
বিকাল ৫টায় কারা ফটকে বেরিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্য রাহাত চৌধুরী মুন্না বলেন আপনারা হতাশ হবেন না। জয় আমাদের হবেই ইনশালাহ। এদেশের মানুষ এই স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পাবে। আমি কারাগারে থাকাকালিন সময় যে বা যারা আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন এবং মুক্তি দাবীতে রাজপথে জীবনের ঝুকি নিয়ে আন্দোলণ সংগ্রাম করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আহবান জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্য।
উলেখ্য গত ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নগরীর মাছিমপুর কয়েদির মাঠ এলাকা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed