বদরুলের মত অমানুষরা দেশ-সমাজের কলঙ্ক : শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষকরাই হচ্ছেন সব চেয়ে বড় নিয়ামক শক্তি। শিক্ষকদের চেয়ে বড় সম্মানি পেশা আর কিছু হতে পারে না। শিক্ষকদেরকে সব মানুষ অনুস্মরণ করে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের কোন বিকল্প নেই। শুধু জ্ঞান দিয়ে মাথা ভরে দিলে চলবে না, তাদেরকে নৈতিক শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত-আদর্শ, সৎ, চরিত্রবান, মানুষের প্রতিশ্রদ্ধা, আন্তরিকতা, দেশ প্রেমে উজ্জীবিত একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আমাদের নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে গরীব নয়, তারা বিশ^মানের জ্ঞানের অধিকারী। তাদেরকে বিশ^মানের জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির মাধ্যমে গড়ে তুলতে হবে। তারাই গড়বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ। তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
রোববার সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মতবিনিময় ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো: হানজালা, জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মাউশির উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার নজরুল হাকিম।
এর পরে তিনি এমসি কলেজে ১০০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত ছাত্রাবাসের শুভ উদ্বোধন, প্রশাসনিক ভবন-২ এর উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, দুর্লভ বিপন্ন উদ্ভীদ সংরক্ষণ বনজ বৃক্ষ রোপনের উদ্বোধন করেন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও মুরারিচাঁদ কলেজ বার্ষিকী‘ পূর্বাশা’র মোড়ক উন্মোচন করেন ও সিলেট সরকারী কলেজ পরিদর্শন করেন।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এর সভাপতিত্বে ও প্রফেসর শামীমা চৌধুরী এবং সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মুহ: হায়াতুল ইসলাম আকঞ্জি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একে এম গোলাম কিবরিয়া তাপাদার, প্রফেসর মো: হারুনুর রশিদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মাদ আব্বাছ উদ্দিন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মাহবুবুর রহমান ও গীতা পাঠন করেন প্রদর্শক শিক্ষক কালিপদ আর্চার্য্য।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনা যখন দিন বদলের কর্মসূচী দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দারিদ্রমুক্ত, নিরক্ষরমুক্ত, ডিজিটাল বাংলাদেশ, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। হাজার বছরের ইতিহাসে এই প্রথম প্রধামন্ত্রী শেখ হাসিনার খাদ্যে স্বংসম্পর্ণ বাংলাদেশ বিদেশে চাল রপ্তানি করছে। ঠিক তখনই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সন্ত্রাস-জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হয়ে খাদিজা যে হামলার শিক্ষার হয়েছে তা অত্যন্ত জঘন্য, বর্বর, ঘৃণ্য অপরাধ। আমাদের সমাজে বদরুলের মত কিছু ছেলেরা অমানুষ, সন্ত্রাসী-জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। তা আমাদের দেশ ও সমাজের জন্য কলঙ্ক। তাদেরকে প্রতিরোধ ও সচেতন করতে পরিবার ও সমাজের দায়িত্ব রয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed