সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদ সিলেট এর ৭টি জোনাল অফিসে কর্মবিরতি পালিত হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দক্ষিন সুরমার গোটাটিকরস্থ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয় ।
এ সময় মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদের কর্মবিরতিতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন তাদের কর্মসূচিতে বাধা প্রদান এবং পুলিশ এনে লাঠিচার্জ সহ নানা ধরণের হয়রাণীর হুমকি প্রদান করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। কিন্ত পরবর্তীতে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে । মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদ নেতা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার কথা উল্লেখ্য করে বলেন,তারা শান্তিপূর্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় করতে চান ।
পরিষদের নেতারা তাদের বক্তব্যে বলেন, ৯ বছরের চুক্তি ভিত্তিক নিয়োগে চাকুরীতে যোগদান করেন মিটার রিডার ও ম্যাসেনজাররা। তাদের চাকুরীর মেয়াদকাল ছিল ৫৫ বছর। কিন্তু অনেকের চাকুরীর মেয়াদ শেষ না হলেও তাদেরকে চাকুরী থেকে অবৈধভাবে ছাটাই করা হচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা আরো বলেন, পূর্বে তাদের কাজের ধরণ ছিল একজন কর্মচারী দুই হাজারটি মিটার রিডিং ও দুই হাজার গ্রাহকের বিল বিলি করা। কিন্তু বর্তমানে তাদের গাড়ে তার দ্বিগুণ কাজ চাপিয়ে দেয়া হচ্ছে। তাই তাদের দাবি হলো চাকুরী থেকে যেন কোন কর্মচারীকে আর অবৈধভাবে ছাটাই না করা হয় এবং তাদের কাঁধে যেন অতিরিক্ত কাজ না চাপিয়ে দেয়া হয়। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদ সিলেট’র নেতারা ।
কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাহাঙ্গির আলম জয়,বিকাশ দাস, সহশান তালুকদার, অনুজ চৌধুরী, শহিদুল ইসলাম, রাজিব হোসেন, ফেঞ্চুগঞ্জ সাব অফিসের মো.হামিদুর রহমান, বিয়ানীবাজার সাব অফিসের মো.কামাল মিয়া প্রমূখ ।
এ ব্যাপারে এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল । কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘঠেনি । পরিস্তিতি শান্ত রয়েছে ।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম’র মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তুলেননি ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed