বেতন-ভাতার দাবীতে ফুলবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এমপিও ভুক্তির দাবীতে, নন এমপিও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
কেন্দ্রিয় কমিটির কর্মসুচির অংশ হিসেবে, নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন ফুরবাড়ী শাখার উদ্যোগে রোববার পৌর শহরের নিমতলা মোড়ে, দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, একই শিক্ষা কার্য্যক্রমে এমপিও ভুক্ত শিক্ষকদের ন্যায়, নন এমপিও শিক্ষকেরা দায়ীত্ব পালন করলেও বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এজন্য তারা অনতি বিলম্বে এমপিও ভুক্ত করার দাবী জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন ফুলবাড়ী শাখার সভাপতি ও শালগাও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সাধারন সম্পাদক ও ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক লালপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা নুর ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ফুলবাড়ী উপজেলার দু’টি নিন্ম মাধ্যমিক, একটি দাখিল মাদরাসা, দু’টি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনী, একটি স্কুল এ্যান্ড কলেজের কলেজ শাখা ও একটি আলিম মাদরাসার আলিম শাখা এমপিও ভুক্ত না হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক কর্মচারীরা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed