Main Menu

ভর্তি আবেদনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল শাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভর্তি আবেদনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বর্ধিত মূল্যের প্রতিবাদে আন্দোলনে নামে। ক্যাম্পাসে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।
“ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ” ব্যানারে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসের সামজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ও বর্তমান নেতাকর্মী, প্রগতিশীল ছাত্রজোট একাত্মতা পোষণসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় শিক্ষার্থীরা শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।
এদিকে, আন্দোলনের কারণে ক্যাম্পাস অশান্ত করা হলে সেটা কঠোর হাতে দমন করা হবে বলে সাংবাদিকদের জানান শাবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।
গতবারের তুলনায় এবারের ভর্তির আবেদনের মূল্য ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে বলে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আমার একার সিদ্ধান্ত না। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1অপরদিকে, দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। প্রশাসন থেকে জরুরী একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আন্দোলনের মুখপাত্র সারওয়ার তুষার।
তুষার আরও জানান, “ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ” তাদের পরবর্তী কর্মসূচী হিসেবে সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করবে। ‘ভিসি আমাদের আশ^াস দিয়েছেন। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে পুনরায় আগের মূল্যে ফিরে না গেলে আমরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
সারওয়ার তুষারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু বিশ্বাস, জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, মাভৈ আবৃত্তি সংসদের সভাপতি কাসিব মুন্না, স্পোর্টস সাস্টের সাবেক সভাপতি শরীফ সোহাগ, স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সাস্ট স্কুল অব ডিবেটের রাকিবুল হাসান সাজন, থিয়েটার সাস্টের সভাপতি মিজানুর রহমান, সাস্ট সাহিত্য সংসদের সভাপতি রাসেল, দিক থিয়েটারের সভাপতি তনু দীপ, শিকড়ের সভাপতি নিপুন কুমার নাথ প্রমুখ। দুপুর ১টার দিকে একই দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয় ছাত্রদল।

 

 

 

Share





Related News

Comments are Closed