বড়লেখায় ভাতিজার হাতে চাচা খুন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহতের নাম আসুক উদ্দিন (৩৮)।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বড়লেখা সদর ইউনিয়নের কেছরীগুল গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কেছরীগুল গ্রামের হাজী মঈন উদ্দিন ওরফে মনাই’র ছোটো ছেলে সিএনজিচালিত অটোরিক্সা চালক আসুক উদ্দিনের সাথে বড় ভাই হেলাল উদ্দিনের জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় মাসখানেক আগে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হামলার ঘটনাও ঘটে। আসুক উদ্দিন হামলা চালিয়ে বড় ভাই হেলাল উদ্দিনকে আহত করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে সালিশ-বিচারেরও চেষ্টা চলছিলো। এ হামলার বদলা নিতে সুযোগ খুঁজছিলো ভাতিজা সুমন আহমদ (২৮)।
এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আসুক উদ্দিন বাড়ির সামনের সড়কে অটোরিক্সা ধৌত করছিলেন। এ সময় ভাতিজা সুমন আহমদ (২৮) পেছনদিক থেকে এসে আসুক আহমদের মাথায় দা দিয়ে কোপ দেয়। এ সময় তিনি আত্মরক্ষার্থে পাশের জমির কাদামাটিতে পড়ে যান। জমিতে পড়ার পরও সুমন তার চাচার শরীরের একাধিক স্থানে কোপ দেয়। ঘটনার পর পরই ভাতিজা সুমন পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য শনিবার মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। ঘটনার পরই ঘাতক সুমন পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed