Main Menu

ওসমানীনগরে দুই ভূয়া ডাক্তারকে কারাদন্ড

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে দুই ভূঁয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে দুই ভূয়া ডিগ্রীধারী চিকিৎসককে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালানা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দ্বায়িত্ব পালন করেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শওকত আলী। এসময় গোয়ালাবাজারের হাজি মার্কেটস্থ শাহজালাল মেডিসিন সেন্টারে অভিযান চালিয়ে ভূয়া ডিগ্রীধারী এস এম সেলিম ও সুমন ফার্মেসী থেকে এম এ মান্নানকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের কাছে সাইনবোর্ডে উল্লেখিত ডাক্তারীর সনদের কোন কাগজ পত্র দেখাতে না পারায় আদালত আটককৃতদের মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকার জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। পরবর্তী আটককৃত ব্যক্তিরা ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করতে না পারায় জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান কারে আদালত।
এর আগে ২০১১ সালের শেষের দিকে র‌্যাব-৯ উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে অভিযান চালিয়ে ভূয়া এমবিবিএস ডিগ্রীধারী এস এম সেলিমসহ দুই প্রতারককে আটকের পর বেশ কিছু দিন উপজেলায় ভুয়া ডাক্তাররা আত্মগোপনে চলে যায়।
সম্প্রতি আবারও এসএম সেলিম, এম মান্নান সহ একাধিক ভুয়া ডাক্তার এলাকার কিছু প্রভাবশালী নেতার প্রশ্রয়ে গোয়ালা বাজারস্থ হাজি মার্কেটের শাহজালাল মেডিক্যাল সেন্টার ও সুমন ফের্মেসীতে নিজেদের মেডিসিন, গাইনী, বক্ষব্যাধি, যৌন রোগে অভিজ্ঞ ডাক্তার হিসেবে চটকদার সাইনবোর্ড টানিয়ে রোগীদের সাথে প্রতারণা করে যাচ্ছে। অবশেষে বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা অভিজ্ঞতা সনদের কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের এক লক্ষ টাকা করে জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়। জরিমানার টাকা প্রদান করতে অপারগতা প্রকাশ করায় তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও জানান চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হন সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed