সিলেটে বিশ্ব ডিম দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ন্যায় শুক্রবার সিলেটেও পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল-“সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান”। এ উপলক্ষে নগরীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, ডিমের পুষ্টিগুণ অনেক। প্রতিদিনের খাবারের সাথে ডিম খুবই গুরুত্বপূর্ণ খাদ্য। সুস্থ্য থাকার জন্য প্রতিদিন ডিম খাওয়ার বিকল্প নেই। তিনি বলেন, ব্রয়লার ও লেয়ার ১দিন বয়সের বাচ্চা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করলে আমাদের খামারীরা উৎসাহিত হবে। এতে করে ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ডিমের মূল্যও মানুষের নাগালের মধ্যে থাকবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোহন মিয়া। বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রনজিত কুমার আচার, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মোঃ আশরাফুল আলম নবীন, কলামিস্ট আফতাব চৌধুরী, সিপি কোঃ বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার মি. বেনহাম ও বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সভাপতি ফয়েজ রেজা চৌধুরী প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed