শাবি ছাত্রদলের কমিটি ঘোষণা
শাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এম এ রাকিবকে সভাপতি এবং আসাদ খান সাদীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট এক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করেন।
শাবির ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন টিপু, সহ সভাপতি নোমান উর রশিদ, ফখরুল ইসলাম, অনুপ দে, যুগ্ম-সম্পাদক সুয়েব খান, সারোয়ার জাহান, মিজানুর রহমান মৃদুল, হোসাইন আহমেদ রিয়াদ, মাসুম বিল্লাহ, শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদী, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক আবির হোসেন রাফি, দপ্তর সম্পাদক মনির হোসেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed