ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, বিশিষ্টজনের অভিমত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেটবাসী। এজন্য সিলেটের বিশিষ্টজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, এর ফলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এ থেকে প্রমাণিত হচ্ছে- তিনি সিলেটের উন্নয়নে সবসময় আন্তরিক।
গত রোববার (৯ অক্টোবর) ঢাকায় চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড এর সাথে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ফ্রেইমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। বহুল প্রত্যাশিত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সিলেটের বিশিষ্টজনেরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ বলেন, সরকারের এ উদ্যোগকে সিলেটের ব্যবসায়ী মহল আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক কূটনীতিবিদ ড. মোমেনসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সিলেটে ইকোনমিক করিডোর দাবি করে আসছি। এই উদ্যোগের ফলে আমাদের দাবি বাস্তবায়ন হবে এবং সিলেটের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, সিলেটে বিনিয়োগ বাড়বে।
বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, এটি সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন হচ্ছে। তার জন্য আমরা আনন্দিত। দ্রæততম সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করা জরুরি।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সাবেক সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, আমরা খুব খুশি হয়েছি। ইতিপূর্বে কেউ আমাদের এই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেননি। প্রধামন্ত্রী শেখ হাসিনা আন্তরিক থাকায় এটা সম্ভব হয়েছে। তিনি এ উদ্যোগকে স্বাগত ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য চারলেনের পাশাপাশি রেলের অগ্রসর উদ্যোগ প্রয়োজন। সিলেটের সাথে যোগাযোগের উন্নতি ঘটলে সারা দেশ উপকৃত হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ হাসানুজ্জামান তার প্রতিক্রিয়ায় বলেন, হবিগঞ্জে স্পেশাল ইকোনমিক জোন হয়েছে। ঢাকা-সিলেট চারলেনের কাজ সম্পন্ন হলে বিনিয়োগ বাড়বে। যাতায়াতের সময় কমবে এবং পণ্যপরিবহন সহজলভ্য হবে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাচিপ হবিগঞ্জের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন করা বহু বছর আগের দাবি। এটা এখন দ্রæত বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, সিলেট শিল্প অঞ্চল হিসেবে গড়ে উঠছে। এ অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। চারলেনে উন্নীতকরণের চুক্তি সম্পন্ন হওয়ায় তিনি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। সেটা ঐতিহাসিক উন্নয়নের মাইলফলক। এরজন্য সিলেটবাসী গর্বিত।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিন আহমদ বলেন, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। আমরা কাজটি বাস্তবায়নের অপেক্ষায় আছি। তিনি বলেন, চায়না অনেকগুলো প্রকল্প বাংলাদেশে করছে। এসব কাজের মনিটরিং যথাযথভাবে করা প্রয়োজন। এজন্য সরকারের মনিটরিং সেল শক্তিশালি করতে হবে। সালেহ উদ্দিন বলেন, ঢাকা-সিলেট চারলেন সড়কের কাজ সম্পন্ন হলে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যাতায়াত ও পণ্যপরিবহন সহজ হবে। দেশের উত্তরপূর্ব অঞ্চলের সাথে যোগাযোগ বাড়লে দেশের বাণিজ্য আরো সম্প্রসারিত হবে। এজন্য সড়ক যোগাযোগের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত রেললাইন সোজা করাসহ সার্বিক উন্নয়নে মনোযোগ দেয়ার আহবান জানান এই শিক্ষাবিদ।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, সিলেটবাসীর জন্য এটা একটা বড় অর্জন। সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ছিলো সিলেটবাসী। আজ সেই প্রত্যাশার প্রতিফলন হচ্ছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তার প্রতিক্রিয়ায় বলেন, এটা সিলেটবাসীর জন্য সুখবর। প্রধানমন্ত্রী সিলেটবাসীর উন্নয়নে যে অত্যন্ত আন্তরিক সেটা আবারো প্রমাণিত হলো। তিনি ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প দ্রæত বাস্তবায়নের দাবি জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম শাহী আলম বলেন, এটা আরো আগে হওয়া দরকার ছিলো। ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন হলে সাধারণ মানুষের সুবিধা হবে। এই উদ্যোগের জন্য প্রধামন্ত্রী সাধুবাদ পাওয়ার যোগ্য। যতদ্রæত সম্ভব কাজ শেষ করার আহবান জানিয়ে তিনি বলেন, এতে ব্যবসায় সুযোগ-সুবিধা বাড়বে।
সিলেট-২ আসনের এমপি ও জাতীয় পার্টির সিলেট মহানগর কমিটির আহবায়ক ইয়াহইয়া চৌধুরী এহিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এ ব্যাপারে সংসদে কথা বলেছি। সরকারকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ। তিনি বলেন, এই অর্থবছরে সিলেটের যেভাবে উন্নয়ন হচ্ছে গত আড়াই বছরের তুলনায় তা অনেক বেশি। কোনধরণের প্রতিবন্ধকতা ছাড়া এই উদ্যোগ বাস্তবায়ন হোক সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এমপি এহিয়া বলেন, সিলেট দেশের অর্থনীতির অন্যতম শক্তি। এ সড়কটি আরো আগে চারলেনে উন্নীত করা দরকার ছিলো। চারদলীয় জোট সেটা করেনি। তিনি এ উদ্যোগের জন্য প্রধামন্ত্রীসহ সকলকে অভিনন্দন জানান।
সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক তার প্রতিক্রিয়ায় বলেন, এটা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। চুক্তি হওয়ায় মানুষ খুশি হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। এটি দ্রæত বাস্তবায়ন হলে আমরা আরো খুশি হবো। তিনি সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
সংরক্ষিত মহিলা আসনের (সিলেট-হবিগঞ্জ) সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হওয়ার পথে। অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সিলেটের ঐতিহাসিক উন্নয়ন হয়েছে। ঢাকা-সিলেট চারলেন করার উদ্যোগে সিলেটবাসী আরো খুশি হয়েছে।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সায়রা মহসিন তার প্রতিক্রিয়ায় বলেন, এই দাবিটি বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। ঢাকা-সিলেট মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা বাস্তবায়নের আলো দেখেছে।
ঐতিহাসিক এই উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেনকে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন করার দাবি নিয়ে ২০০৯ সালের পর থেকে সংসদে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রেখেছি। প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। এখন এ উদ্যোগ আমাদের কৃতজ্ঞ করেছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার রাস্তা করেছে কিন্তু তারা ঢাকা-সিলেট চারলেন করতে আগ্রহী ছিলো না। আওয়ামী লীগ সরকারের নির্বাচনি প্রতিশ্রæতিতে এটি ছিলো। আজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোগটি দ্রত বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
Related News
ষষ্ঠীতে উমা আসার রঙিন আয়োজন
Manual2 Ad Code বিশেষ সংবাদদাতা: বাংলার আকাশে শরতের শুভ্র কাশফুল আর মৃদুমন্দ বাতাসের ছোঁয়া মানেইRead More
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এলো কীভাবে?
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানেRead More



Comments are Closed