কমলগঞ্জে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের মো: জালাল মিয়া (৪৫) নামের এক রাজমিস্ত্রী বুধবার (১২ অক্টোবর) বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। রাত সাড়ে ১২টায় নিজ বসত ঘরের পিছনে তার লাশ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে বুধবার দিবাগত রাত ৩টায় কমলগঞ্জ থানার সিনিয়র উপ-পরিদর্শক( ২য় কর্মকর্তা) আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে। বৃহষ্পতিবার সকালে উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত রাজমিস্ত্রীর বড় ভাই আজাদ মিয়া ও ছোট ভাই সফাত মিয়া জানান, বুধবার বিকাল থেকে তিনি (জালাল মিয়া) নিখোঁজ ছিলেন। খোঁজাখোঁজির এক পর্যায়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বসত ঘরের পিছনে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের গলায় সামান্য আঘাতের দাগ ও চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলেও তারা জানান। তাদের ধারনা কেউ তাকে হত্যার পর বসত ঘরের পিছনে রাতের আঁধারে লাশটি ফেলে গেছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আল মামুন বলেন, এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। ময়না তদন্তের পর বোঝা যাবে এটি আত্মহত্যা না হত্যাকান্ড।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed