বালু উত্তোলন, হুমকিতে ফুলবাড়ী-আমডুঙ্গীহাট সড়ক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার কোল ঘেষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে ফুলবাড়ী-আমডুঙ্গীহাট সড়ক।
বৃহস্পতিবার আমডুঙ্গী হাট গিয়ে দেখা যায়, আমডুঙ্গিহাটের পূর্বদিকে সড়কের কোল ঘেষে গভীর খাল খনন করে স্কেবেটার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন রাজারামপুর গ্রামের জনৈক মাসুদুর রহমান চৌধুরী নামে এক বালু ব্যবসায়ী। এতে আমডুঙ্গিহাটসহ ৫ গ্রামের মানুষের যাতায়াত করা পাকা রাস্তাটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় ধ্বসে গিয়ে ভেঙ্গে যেতে পারে রাস্তাটি ।
এ বিষয়ে বালু ব্যবসায়ী মাসুদুর রহমান চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, এই বালুগুলি আমি ভরাট করেছিলাম, সেগুলোই তুলছি। এ বিষয়ে সরকারি কোনো অনুমতি আছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমার জমিতে বালু সরকারের অনুমতি কেন?
এ দিকে উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তৎক্ষনাত ঘটনাস্থলে যান। এ সময় বালু ব্যবসায়ী মাসুদুর রহমান চৌধুরী ১ সপ্তাহের মধ্যে খালটি ভরাট করে দেওয়ার অঙ্গীকার করেন। অঙ্গীকারে মুচলেকা দিলে উপজেলা নির্বাহী তাকে ছেড়ে দেন।
অন্যদিকে আমডুঙ্গিহাট যাতায়াতকারী ও তার সংলগ্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত ইউপি নির্বাচনে মাসুদুর রহমান চৌধুরীর ছোটভাই মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব শিবনগর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার ভাইয়েরা একের পর এক বেআইনী কাজকর্ম করে যাচ্ছে। এ জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
Manual2 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More



Comments are Closed