মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাধবপুরের রতনপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুন নূর (৫০) হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাধবপুরের রতনপুরে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাকের সাথে ও বিপরীত থেকে আসা এলপি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ট্রাক দুটি আটক করেছে।
« গোয়াইনঘাটে ৩ জুয়াড়ী আটক, এক মাসের কারাদণ্ড (Previous News)
(Next News) খাদিজার শারীরিক অবস্থার আরো উন্নতি »
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed