খাদিজার শারীরিক অবস্থার আরো উন্নতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রলীগ নেতার হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা অাক্তার নার্গিসের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জন্য ইতোমধ্যে শ্বাসনালীতে একটি ছোট অস্ত্রোপচারও করা হয়েছে। স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন মঙ্গলবার সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান।
অস্ত্রোপচার সম্পর্কে মির্জা নাজিমউদ্দিন বলেন, ভেন্টিলেশনের জন্য সোমবার করা ছোট চেকলিস্টেন অস্ত্রোপচারটি সফল হয়েছে। তিনি জানান, প্রশ্বাসের জন্য আগে মুখে টিউব ছিল, সেটি সরিয়ে গলার সামনের অংশ দিয়ে দেওয়া হয়েছে। অবস্থা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এভাবে রাখতে হবে।
প্রসঙ্গত, ৩ অক্টোবর পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজ ক্যাম্পাসে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম তাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। হামলার পর আহত ছাত্রীকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। খাদিজাকে কোপানোর পর তার সহপাঠীসহ স্থানীয় জনতা ধাওয়া করে হামলাকারী বদরুলকে ধরে পুলিশে দেন। বদরুলের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। পরদিন তাকে আসামি করে সিলেটের শাহ পরাণ থানায় মামলা করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করেছে। বদরুল হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed