ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-পীরগঞ্জ উপজেলার জনগাঁ গ্রামের খরেশ চন্দ্র (৪৫), তার স্ত্রী কেয়া রানী (৩৮), তার শিশুকন্যা নাইস (১৩), ছেলে নির্ণয় (৮) এবং শ্যালিকা সন্ধ্যা রানী (২২)।
পীরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ওই গ্রামের পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়ির উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলের তেল ভর্তি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।
আগুনে ৪ কক্ষের পুরো বাড়িটি মালামালসহ পুড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া রানী (৩৮) ও তার শ্যালিকা সন্ধ্যা রানী (২২) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আহত হয় খরেশ ও তার শিশুকন্যা নাইস (১৩) এবং ছেলে নির্ণয় (৮)। তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed