হলদেপোতা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল : সাতক্ষীরার আশাশুনিতে হলদেপোতা নদীতে গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে পূর্ব কাদাকাটি সার্বজনীন দুর্গাপুজা পরিচালনা কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন।
স্থানীয় পূজা পরিচালনা কমিটির সভাপতি লক্ষীকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম ও কাদাাকটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার প্রমুখ।
এসময় নদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভীড়ে প্রতিযোগিতায় ৫টি নৌকা দল অংশ নেয়। প্রতিযোগিতায় তালার কুলপোতা নৌকা দল ১ম স্থান, আশাশুনির মহিষাডাঙ্গা নৌকা দল ২য় এবং ৩য় স্থান অধিকার করে সাতক্ষীরা সদরের ষষ্ঠগ্রাম পশ্চিম নৌকা দল। পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed