ঝিনাইদহে ২ শতাধিক কলাগাছ কেটে সাবাড়
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে কৃষক আবু তালেব হোসেন মিন্টুর ২ শতাধিক পরিপক্ক কলার কাঁদি কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
রোববার ভোররাতে উয়দপুর গ্রামের মাঠে ২২ কাঠা জমির কলা গাছে বেশির ভাগ কাঁদি কেটে দেওয়া হয়। কৃষক মিন্টু জানান, নিজের ২২ কাঠা জমিতে টাকা ধার করে কলার চাষ করেন তিনি।
শুক্রবার স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১শ কাঁদি কলা বিক্রি করেন। রোববার সবগুলো কাঁদি কাটার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা রোববার ভোররাতে সব কাঁদি কেটে দিয়েছে। এতে তার অনেক টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
স্থানীয় কৃষক সোবাহান মন্ডল বলেন, মানুষের সাথে শত্রুতায় এ ভাবে কলাগাছ কাটা ঠিক নয়। একই গ্রামের আরেক কৃষক রহিম বিশ্বাস বলেন, সারা বছর কষ্ট করে সেই ফসল ঘরে তোলার সময় একটা ক্ষেত নষ্ট করা কষ্টের ব্যাপার।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed