সুরমায় বালুমহালে সন্ত্রাসী হামলা, আহত ৩
বিশেষ প্রতিনিধি: সিলেটের সুরমা নদীর রাজাগঞ্জ সরকারী বালুমহালে ইজারাদারের লোকজনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার পাশাপাশি ড্রেজার ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার (৯অক্টোবর) সকাল ১১টায় কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে প্রকাশ, সুরমা নদী রাজাগঞ্জ বালুমহালটির ইজারা গ্রহণ করেন জনৈক মো. জাবীর আশরাফ চৌধুরী। জেলা প্রশাসনের দখলদেহী পেয়ে রোববার জনবল নিয়ে মহাল থেকে বালু উত্তোলন করতে রাজাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় যান। এসময় এলাকার ১০/১২ জনের একদল সন্ত্রাসী বালু শ্রমিকদের উপর হামলা চালায়। তারা ড্রেজার ও নৌকায় থাকা শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। হামলায় ৩ বালু শ্রমিক আহত হন এবং ড্রেজার ও নৌকার ব্যাপক ক্ষতি হয়। হামলায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই মহাল থেকে সিলেটের জালালাবাদ সেনা নিবাসের ভরাট কাজে বালু ও মাটি সরবরাহ করা হয়ে থাকে।
উপজেলার রাজাগঞ্জ ইউপি চেযারম্যান ফখরুল ইসল্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার চুনু,মদরিছ,জালাল,ফখরুলসহ একটি চক্র কয়েকদিন ধরে ইজারাদারকে বালু উত্তোলনে বাধা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায়ই রোববার হামলার এ ঘটনা ঘটে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনা সম্পর্কে এখনো আমার কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed