Main Menu

তাহিরপুরে ভারতীয় মদসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মুর্শেদ মিয়া (৪৮) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁপুর সীমান্ত এলাকা থেকে বস্তাভর্তি মদের চালান নিয়ে আসার পথে গোপন সংবাদের ভিক্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জালালপুর-বাগগাঁও কালভার্টের নিকট থেকে শনিবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে মুর্শেদকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি মদ ফেলে সে হাওরের দিকে দৌড়ে পালিয়ে যেতে থাকলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ মুর্শেদ বিগত কয়েক বছর ধরে এলাকায় জুয়ার বোর্ড বসানো ও ভারতীয় মদের ব্যবসা করে আসছিলো।
এ ব্যাপারে এএসআই ফরহাদ আলী বাদী হয়ে রবিবার বেলা ১১টার দিকে মুর্শেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed