Main Menu

শ্রীমঙ্গলে কীটনাশক পানে চা শ্রমিকের আত্মহত্যা

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগানে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে রতন চাষা (২৩) নামে এক চা শ্রমিক।
শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রতন চাষার বাবার নাম বকুল চাষা।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে রতন কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed