Main Menu

সিলেটে ছাত্রলীগ নেতাকে গনপিটুনি, মটর সাইকেল ভাংচুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লাকড়ীপাড়ায় ছাত্রলীগ নেতা ডায়মন্ডের উপর হামলা কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, শনিবার বেলা ২টায় পাওনা টাকা চাইতে গেলে নগরীর লাকড়ীপাড়া এলাকার নুরু মিয়ার পুত্র শাওনের সাথে ডায়মন্ডের কথাকাটাকাটি হয়। এ সময় শাওনের চিৎকারে আশেপাশের মানুষ এসে ডায়মন্ড কে চাঁদাবাজ আখ্যা দিয়ে গণপিটুনি দেয়। তাকে ড্রেনে ফেলে বেধড়ক পেটায়। তার মোটর সাইকেল ভাংচুর করা হয়।
পরে শাওনের বাবা নুরু মিয়া ও তার চাচা পারু মিয়া স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ কে ফোনে ছিনতাইকারী-চাঁদাবাজ ধরা হয়েছে বলে জানায়।
খবর পেয়ে কাউন্সিলর আজাদ ঘটনাস্থলে এসে ছাত্রলীগ নেতা ডায়মন্ড কে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী হাসাপাতালে পাঠান। এ সময় তিনি সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে ছাত্রলীগ নেতা ডায়মন্ড কে পিটিয়ে আহত করায় টিলাগড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাত ৮টার দিকে টিলাগড় ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আবারো মহড়া দিলে লাকড়িপাড়া এলাকায় দু’পক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের দুটি মটর সাইকেল sylhet-pic2ভাংচুর করা হয়।
রাত ৯টার দিকে কাউন্সিলর আজাদ দুপক্ষ কে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এদিকে ডায়মন্ডের উপর হামলার ঘটনা নিয়ে দু ধরনের বক্তব্য পাওয়া যায়। কোন প্রকার চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে দাবী করেন ডায়মন্ডের কাছের বন্ধুরা। প্রতিপক্ষ শাওনের বন্ধু সায়েম দাবী করেন ডায়মন্ড একটি মোবাইল বিক্রি করে আবারো মোবাইলটি জোর করে নিয়ে যায় এবং মোবাইলটিতে ডায়মন্ডের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করা হয়েছে দাবী করে শাওনের কাছে আরো ২০ হাজার টাকা চায়। এই টাকা শনিবার ৩টার মধ্যে দেয়ার আলটিমেটাম দেয়। পরে দাবীকৃত টাকা আনতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে ডায়মন্ড কে মারধর করা হয়।
সর্বশেষ জানা যায় ডায়মন্ডের উপর হামলার ঘটনায় শাহাপরান থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed