Main Menu

তাহিরপুরে মাদকসেবী যুবককে ৫ হাজার টাকা জরিমানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে মদ খেয়ে মাতলামি করায় পুলিশ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে। তার নাম আমিনুল হক (৩২)। সে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে মাতাল অবস্থায় গ্রেফতার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলা সদরে মদ খেয়ে মাতলামী করার সময় দুর্র্গাপূঁজা উপলক্ষ্যে টহলরত থানা পুলিশের একটি দল শুক্রবার মধ্যরাতে আমিনূলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহীম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম ভাম্যমাণ আদালতের মাধ্যমে প্রকাশ্যে মাদক সেবন ও সড়কে চলাচলকারী সর্বসাধারনকে উক্তপ্ত করার দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। রাতভর হাজতবাসের পর শনিবার বেলা ১২টার দিকে জরিমানার টাকা পরিশোধ করে অবশেষে হাজতবাস থেকে রক্ষা পেল মাদকাসক্ত আমিনুল।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা এসআই নুরুল ইসলাম জরিমানার টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed