শাবি ছাত্রীকে মারধরের ঘটনায় ভাই-বোন কারাগারে
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রীকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে আটককৃত ভাই-বোনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কাওসার আহমেদ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও তার বোন একই বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ইউনিয়নের পশ্চিম বাইত গ্রামে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ক্যাম্পাসে এসে শাবি শিক্ষার্থীকে মারধর করে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কাওসার ও তার বোন। এ সময় শাবির গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. সাজেদুল করিম ঘটনাটি প্রত্যক্ষ করে তাদেরকে আটক করেন।
এ ঘটনায় শাবির শিক্ষার্থী শুক্রবার রাতে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed