Main Menu

ফুলবাড়ীতে আন্ত:জেলা ডাকাত সুফি আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাতসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটক আন্তঃজেলা ডাকাত শাহ সুফি (৪৫) ফুলবাড়ী উপজেলার চৌরাইট গ্রামের মৃত আকিম উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার চৌরাইট গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ সুফিকে আটক করা হয়। তার নামে ফুলবাড়ীসহ দিনাজপুর ও রংপুর থানায় একাধিক ডাকাতি ও খুনের মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। এছাড়া শুক্রবার বেলা ১২টায় উপজেলার ঝাঝিরা গ্রামে অভিযান চালিয়ে ১০লিটার দেশীয় চোলাইমদসহ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে। সে ঝাঝিরা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

Share





Related News

Comments are Closed