Main Menu

তাহিরপুরে ভারতীয় মদ সহ যুবক গ্রেফতার

মিলাদুর রহমান, তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক এক যুবককে ভারতীয় মদসহ গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শহীদ মিয়া (৩২)। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত সফর আলীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার মোল্লাপাড়া-দিঘীরপাড় সড়কের কার্লভাটের ওপর মাদক বিক্রয়কালে বুধবার রাতে ৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল সহ শহীদকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল গ্রেফতার করে।
উল্লেখ্য, শহীদ পেশায় একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক হলেও ইতিপুর্বে মাদক সেবনের দায়ে দু’বার জেল হাজতে ছিল। জেল হাজত থেকে জামিনে বের হয়ে বেশ কিছু দিন ধরেই সে মোটর সাইকেল চালনার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলো। তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, গ্রেফতারকৃত শহীদের বিরুদ্ধে এএসআই ফরহাদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed