Main Menu

হবিগঞ্জে পারাবত টেনে আগুন, সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লেগেছে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ সময় রেলের ৩টি বগিও লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে পুরো দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

জানা যায়, প্রথমে ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে তা আরও ৩টি বগিতে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed