Main Menu

খাদিজা আন্দোলনকারীদের মুখপাত্রকে হত্যার হুমকি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার মায়ের মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল করে তার মেয়েকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়। অন্যথায় খাদিজার মতো একই কায়দায় হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
ফজিলাতুন্নেসা সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে বলে সরকারী কলেজের এক শিক্ষক জানিয়েছেন।
এ ব্যাপারে ফজিলাতুন্নেসা বলেন, হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বদরুলের ফাঁসি যতক্ষণ না পর্যন্ত হবে তাদের এ আন্দোলন চলতে থাকবে।

Share





Related News

Comments are Closed