Main Menu

খাদিজার উপর হামলার ঘটনায় শাবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন

শাবি প্রতিনিধি: সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সংগঠিত নৃশংসতার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে জড়ানোয় এর প্রতিবাদ করেছে শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে বুধবার দুপুর ২টায় শাবি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সাধারণ সম্পাদক ইমরান খানসহ সিনিয়র নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, সন্ত্রাসী বদরুল আলমের এই নৃশংসতা একান্তই তার ব্যক্তিগত। এ অপরাধের দায়ভার কোনভাবেই শাবি ছাত্রলীগের উপর আসতে পারে না। হামলাকারী বদরুল চাকুরীরত থাকায় তার সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই দাবি করেন তিনি।
এমসি ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় শাবি ছাত্রলীগ ব্যথিত, দুঃখিত এবং লজ্জিত।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। মঙ্গলবার বিকেলে অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টার অবজারভেশনে রেখেছেন।

Share





Related News

Comments are Closed