Main Menu

টাঙ্গাইল ও বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৯

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইল ও বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায়া ৯ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে, বেলা পৌনে ১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের অদূরে বিপরীত দিক থেকে আসা দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এছাড়া সকাল ৭টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যোকারচরে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। পাবনার বেড়া উপজেলার শ্যামপুর গ্রামের সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার সুজন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাশিমপুর গ্রামের আবছার (৬০)।

ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক সকাল ৭টার দিকে যোকারচর এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়।

‘ঘটনার পর সিমেন্টের নিচে চাপা পড়া চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সিমেন্টের ওপর বসে আসছিল বলে ধারণা করা হচ্ছে।’

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ১০ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed