সিলেটে বন্যপ্রাণী তক্ষকসহ তিনজন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলার ‘হোটেল ইস্ট এন্ড’ থেকে একটি বন্যপ্রাণী তক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার গুগারপুল গ্রামের তৈয়ব আলীর ছেলে বাবুল আহমদ, মৌলভীবাজারের কুলাউড়ার হোসনাবাদ গ্রামের সোহাগের ছেলে শাহান আহমদ এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান।
মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার নূরুল হুদা আশরাফীর নেতৃত্বে অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এবং মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা এই অভিযানে অংশ নেন । উদ্ধার করা তক্ষক বন বিভাগের কাছে হস্তান্তর করা হযেছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed