দোয়ারাবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাংবাদিক তাজুল ইসলামের সভাপতিত্বে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠিত হয়। উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন তাজুল ইসলাম (দৈনিক যুগান্তর/সিলেটের ডাক), সাধারণ সম্পাদক মোঃ হাবীবুলাহ হেলালী (দৈনিক মানবজমিন/সুনামকন্ঠ), সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ( প্রকাশক সাপ্তাহিক সীমান্ত কন্ঠ), কামাল উদ্দিন (দৈনিক সংগ্রাম), আলাউদ্দিন (দৈনিক সুনামগঞ্জের সময়), যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ (দৈনিক শ্যামল সিলেট), সোহেল আহমদ মিন্টু (দৈনিক সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন (দৈনিক সবুজ সিলেট), সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ( সিলেট প্রান্ত), প্রচার সম্পাদক আশিস রহমান (দৈনিক সুনামগঞ্জের ডাক/সিলেট সুরমা), অর্থ সম্পাদক ফয়জুল হক রানা (সম্পাদক দোয়ারানিউজ টোয়েন্টিফোর ডটকম/দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন/দৈনিক কাজির বাজার), দপ্তর সম্পাদক জাহিদ হাসান ( সাপ্তাহিক সীমান্ত কন্ঠ)।
পরে নির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed