সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের একজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসকে (২২) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণধোলাইয়ের শিকার হামলাকারী বদরুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী ও সিলেট সদর উপজেলার আউশা গ্রামের মাসুক মিয়ার মেয়ে খাদিজা আক্তার নার্গিস সোমবার পরীক্ষা দিতে এমসি কলেজে গিয়েছিলেন। পরীক্ষা শেষে বের হওয়ার সময় কলেজ ক্যাম্পাসেই ৩ যুবক তার পথ আগলে দাঁড়ায়। এদের মধ্যে একজন ধারালো চাপাতি দিয়ে খাদিজা আক্তারের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে অন্যান্য শিক্ষার্থীরা হামলাকারীদের ধাওয়া করে বদরুল ইসলাম নামক একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। হামলাকারী বদরুল আলম (৩০) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিরগাতি গ্রামে। তার বাবার নাম সাইদুর রহমান। সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শাহপরান (রহঃ) হলের আবাসিক ছাত্র।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed