বৃত্তিপ্রাপ্তদের কাছে টিউশন ফি আদায় প্রশ্নে রুল
বৈশাখী নিউজ ডেস্ক : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক টিউশন ফি আদায় করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেন।
গত ৩ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকেও টিউশন ফি আদায়!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আজ আদালতের নজরে আনেন আইনজীবী মো. আমির হোসেন। শুনানি নিয়ে আদালত রুল দেন।
পরে আমির হোসেন বলেন, এ বছরের ২৪ মে ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। প্রতিবেদনে এসেছে, এই নির্দেশনা অনুসরণ না করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুরো মাসিক বেতন বা টিউশন ফি নিচ্ছে। এটি ওই নির্দেশনার পরিপন্থী।
আদালত এ বিষয়ে দুই সপ্তাহের রুল দিয়েছেন জানিয়ে ওই আইনজীবী বলেন, শিক্ষাসচিব, অতিরিক্ত সচিব (টাস্কফোর্স), শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তাসহ, সংশ্লিষ্ট থানা শিক্ষা কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed